আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যেগে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত।
আব্বাস উদ্দিন ইকবাল বিশেষ প্রতিনিধি।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যেগে উদ্যোক্তা সম্মেলন ২০২৬অনুষ্ঠিত হয়েছে।
১৬অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কেরানী হাটে অবস্থিত সি-ওয়াল্ড রিসোর্টের হল রুমে আইবিডব্লিঊএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাভাপতি,সাতকানিয়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে,আইবিডব্লিঊএফ এর চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় এ উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিঊএফ)এর কেন্দ্রীয় সাভাপতি শহিদুল ইসলাম,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিঊএফ এর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার প্রধান উপদেষ্টা এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ সাভাপতি,বিশিষ্ট শিল্পপতি আবু হুরায়রা,আইবিডব্লিঊএফ এর কেন্দ্রীয় সহ সাভাপতি ডা.একেএম ফজলুল হক,আইবিডব্লিঊএফ এর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উপদেষ্টা ডা.আবু নাছের,এছাড়া আরো উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ এর সাতকানিয়া উপজেলা শাখার উপদেষ্টা তারেক হোসাইন,লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আবছার,আইবিডব্লিঊএফ এর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ সাভাপতি আবুল কালাম আযাদ চৌধুরী,আইবিডব্লিউএফ এর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার এসিস্টেন্ট সেক্রেটারি এসএম কামরুজ্জামান,আইবিডব্লিঊএফ এর কর্ণফুলী উপজেলা শাখার সাভাপতি ইলিয়াছ,আইবিডব্লিঊএফ এর লোহাগাড়া উপজেলা শাখার সাভাপতি ফজলুল হক আযাদ,আইবিডব্লিঊএফ এর বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শোয়াইবুর রহমান প্রমুখ। প্রধান অতিথি আইবিডব্লিঊএফ এর কেন্দ্রীয় সাভাপতি শহিদুল ইসলাম বলেন-সব ক্ষেত্রে হালাল উপার্জন করে জীবন যাপন করা ফরয, অন্যথায় কঠিন শাস্তি ভোগ করতে হবে বলে জানান।তিনি বলেন-মুসলমান,হিন্ধু,বৌদ্ধ,খ্রিষ্টানসহ সকল শ্রেণীর মানুষ আইবিডব্লিঊএফ এর সদস্য হতে পারবেন।এই ফাউন্ডেশনে কোন ভেদাভেদ নেই।সবাইকে নিয়ে একত্রিত হয়ে একটি সুন্দর শিল্প বিপ্লব করাই আইবিডব্লিউএফ এর লক্ষ্য বলে জানান।তিনি আরো বলেন,বিশ্বের আধিকাংশ দেশ সুন্দর পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে যাচ্ছে।কিন্ত আমাদের সুন্দর পরিকল্পনার অভাবে আমরা পিছিয়ে রয়েছি।তাই আমাদেরকে সুন্দর চিন্তা করে পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে যেতে হবে বলে জানান।প্রধান অতিথি বলেন-নিজেকে এবং দেশকে উন্নতির শিখরে নিতে হলে উদ্যোক্তা হতে হবে এবং সুন্দর পরিকল্পনা গ্রহণ করে ব্যবসায়ীক কাজে জড়িয়ে পড়তে হবে।সামর্থ্য অনুযায়ী শিল্প কারখানা করতে হবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025