আন্তর্জাতিক ডেক্স
লন্ডন, ৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক সামুদ্রিক কনভেনশনে যোগ দিল বাংলাদেশ: নৌ-বাণিজ্যে নতুন দিগন্ত
বাংলাদেশের সামুদ্রিক পরিবেশ সুরক্ষা, নিরাপদ নৌপরিবহন এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করার লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে (Maritime Liability Conventions) আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে বাংলাদেশ।
আজ লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (IMO) সদর দপ্তরে বাংলাদেশের পক্ষ থেকে কনভেনশনে যোগদানের চূড়ান্ত দলিল হস্তান্তর করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি আনুষ্ঠানিকভাবে এই দলিল হস্তান্তর করেন।
এই মাইলফলক অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সামুদ্রিক সক্ষমতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হলো। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এই কনভেনশনগুলোতে অংশগ্রহণের ফলে বাংলাদেশের সমুদ্রসীমায় চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্র দূষণ রোধ এবং দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের আইনি সুরক্ষার বিষয়টি আরও শক্তিশালী হবে।
একইসাথে, এটি আন্তর্জাতিক শিপিং ও বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে আরও নির্ভরযোগ্য করে তুলবে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025