এড. হাফিজুল ইসলাম মানিক সাতকানিয়া চৌকি আদালতের অতি.জিপি
সাতকানিয়া চৌকি আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নিযুক্ত হয়েছেন সাতকা-ি নয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, এডভোকেট হাফিজুল ইসলাম মানিক। গত ৩০ নভেম্বর আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক স্মারকমূলে মন্ত্রণালয়ের যুগ্মসচিব সানা মুহম্মদ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পত্রমূলে এই নিয়োগ প্রদান করা হয়। সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ছোট হাতিয়া মিয়া পাড়ার মরহুম শামশুল আলমের ১ম সন্তান এডভোকেট হাফিজুল ইসলাম মানিক আইনপেশার পাশাপাশি স্থানীয় বিএনপি'র রাজনীতি এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025