এলঙ্গী আচার্য্য গ্রামে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি আফজাল হোসেন
কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন এলঙ্গী আচার্য্য গ্রামের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।
বুধবার সকালে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এলঙ্গী আচার্য্য জামে মসজিদের পাশ থেকে গড়াই নদী পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, নন্দলালপুর ইউনিয়ন জামায়াতের আমির তসলিম উদ্দিন, কুমারখালী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মোঃ মাসুদ রানা, নন্দলালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সুবহান, ওয়ার্ড সেক্রেটারি রেজাউল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনকালে সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন
কুমারখালী উপজেলা থেকে তুষার আহমেদ
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025