কুমিল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার
অনলাইন ডেক্স
কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে কুমিল্লা শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (৮ এপ্রিল ২০২৬) রাতে অফিসার ইনচার্জের নেতৃত্বে শাসনগাছা রেলগেট সংলগ্ন পশ্চিম রেইসকোর্স এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি জুবায়ের হোসেন জুয়েল (৩৩) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩১)-কে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের দেখানো মতে বসতঘরের ভাঙা চেয়ারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৩ লাখ ৩১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত লোকজনের সামনে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, সীমান্ত এলাকা থেকে স্বল্প মূল্যে মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তারা মজুদ করে রাখত।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025