কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় এশিয়ান টিভির সাংবাদিক জসিম চৌধুরী নিলয় নিহত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি এলাকায় যাত্রীবাহি বাস চাপায় মোটরসাইকেল চালক সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী নিলয় নিহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাংবাদিক জসিম উদ্দিন নিলয় (৪০) উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহ এলাকার মৃত আবদুল খালেকের ছেলে। এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার এলাকায় জসিম বাইক নিয়ে পদুয়া যাওয়া পথে বাসের ধাক্কায় মহাসড়কের পাশে পরে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জসিমের ছোট দুই সন্তানসহ তার পরিবার শোকে দিশেহারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অজ্ঞাত বাসের ধাক্কায় সাংবাদিক জসিম উদ্দিন নিলয় আহত হন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025