কুমিল্লায় র্যবের অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ আটক-
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সদর মতিনগর এলাকায় অভিযান চালিয়ে ১ মণ গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
সোমবার (২৪ নভেম্বর) জেলার সদর উপজেলার পাচথুবী ইউপির মতিনগর এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী কবির হোসেন (৩৬) কুমিল্লা জেলার সদর উপজেলার পাচথুবী ইউপির মতিনগর গ্রামের সুলতান মিয়ার ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে
র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর উপজেলার মতিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাজাসহ কবির হোসেন নামক ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানা প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025