কুমিল্লায় র্যাবের অভিযানে ২০০০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। আটক-২।
কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :
কুমিল্লা সদর শাহপুর এলাকায় র্যাবের অভিযানে ২,০০০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত ভোর রাতে জেলার সদর উপজেলার পাচথুবী ইউপির শাহপুর এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃত আসামী মোঃ সোহেল (২৪) কুমিল্লা জেলার সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের মোঃ মফিজের ছেলে ও মোঃ মিজানুর রহমান আলীম (৪০) একই গ্রামের নুরুল হক এর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ একটি আভিযানিক দল জেলার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শাহপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২,০০০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় বৃহস্পতিবার দুপুরে মাদক আইনে মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025