কুমিল্লায় র্যাবের অভিযানে প্রাইভেটকার ভর্তি ৩২ কেজি গাঁজাসহ আটক-৪
অনিক কুমার দাস কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।।
কুমিল্লা সদরের আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রাইভেটকার ভর্তি ৩২ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছেন র্যাব-১১ সিপিসি-২ সদস্যরা। এসময় মাদক পরিবহন কাজে ব্যাবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে জেলার সদর উপজেলার আমতলি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, বিলকিছ (২৮) নরসিংদী জেলার রায়পুর থানার কাছারকান্দি গ্রামের হযরত মিয়া এর মেয়ে, আয়েশা বেগম (৪২) একই গ্রামের মৃত বাদশা মিয়া এর মেয়ে, গিয়াস উদ্দীন (২৮) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের মৃত হাফেজ আহমেদ এর ছেলে এবং আব্দুল খালেক (২৯) একই থানার একলাছপুর গ্রামের আব্দুস সোবহান এর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ ও সিপিসি-২ এর একটি আভিধানিক দল জেলার সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহন কাজে একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025