কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে ছিনতাইকালে আটক-১
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা দাউদকান্দির ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বলদাখাল এলাকায় মোটরসাইকেল ছিনতাইকালে এক ছিনতাইকারীকে আটক করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে জেলার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বলদাখাল এলাকা থেকে তাকে আটক করে হাইওয়ে পুলিশ।
আটককৃত আসামি মোঃ আনন্দ (১৮) জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিন সতানন্দী মো: আক্তার হোসেনের ছেলে।
হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযান পরিচালনা কালে রাত অনুমান ১০টা ২০ ঘটিকায় দাউদকান্দি হাইওয়ে থানাধীন বলদাখাল এলাকার খিলাইল ফ্যাক্টরীর সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্রগ্রামমুখী লেনে ছিনতাই করার উদ্দেশ্য ২টি মোটরসাইকেলের গতিরোধ করে ; যার প্রথমটিতে ৩ জন এবং অপর মোটরসাইকেলে ২ জন সর্বমোট ড্রাইভার সহ ৫ জন যাত্রীকে অস্ত্রের মুখে মোটরসাইকেলের গতিরোধ রোধ করে এবং ধস্তাধস্তি করতে থাকে। প্রথম মোটরসাইকেলে থাকা ১) আদাদুল ইসলাম লিমন (১৮), পিতা-মোঃ কবির হোসেন, ২) রকিবুল হাসান (২০), পিতা- মানিক মিয়া, ৩) সাইফুল ইসলাম, পিতা-মহিউদ্দিন সর্ব সাং-সবজিকান্দি থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা গণের মোটরসাইকেল এর গতিরোধ করে ৩ ছিনতাইকারী এবং এর একটু পরেই অপর মোটরসাইকেলটি আসলে ছোরা নিয়ে উল্লেখিত ব্যক্তিদেরও ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাইয়ের চেষ্টাকালে ভিকটিমদের আত্মচিৎকার চেঁচামেচি শুনে হাইওয়ে পুলিশের ডিউটিতে নিয়োজিত (এস.আই) ফারুক ইসলাম তার সাথে থাকা ফোর্সসহ দৌড়ে ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীরা পুলিশ দেখে পালানোর সময় অনুমান ১২ ইঞ্চি লম্বা ১টি ছোরা সহ একজন ডাকাতকে আটক করতে সক্ষম হয় এবং অন্যান্যরা পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025