কুমিল্লা চান্দিনায় বাজার তদারকি অভিযানে দুই ব্যাবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা চান্দিনা বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন চান্দিনা উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ তাছবীর হোসেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় একজন অসাধু ব্যবসায়ীকে ৫০০০ টাকা এবং পেট্রোলিয়াম আইন ,২০১৬ এর ২০ (১) ধারায় একজনকে ৩০০০ টাকাসহ মোট ২ মামলায় ২ জনকে ৮০০০ টাকা জরিমানা করা হয় । সোমবার (২১ অক্টোবর) বাজার মনিটরিংকালীন সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ব্যবসায়ীদের দোকানের দৃশ্যমান কোনো স্থানে মূল্য তালিকা টাঙানো ও ইহা যথাযথভাবে সংরক্ষণ করার নির্দেশনাও প্রদান করা হয়।
এবিষয়ে চান্দিনা উপজেলা ভূমি কর্মকর্তা মো: তাছবীর হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পূর্বের ন্যায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে দুই মামলায় আট হাজার টাকা জরিমানা করা হয়ে। ভবিষ্যতে এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025