শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক? গণতান্ত্রিক অধিকার কমিটির সেমিনার- নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু ভূমি অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তার বিরু দ্ধে নানা অনিয়ম ও সেবা। কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ আটক-১ জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১২ ই মার্চ বোয়ালখালী উপজেলায় ১টি ফিলিং স্টেশন এবং খোলা তেল বিক্রি করে এমন কয়েকটি দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ সরাইল সাংবাদিকদের সাথে জামায়াতের ইফতার মাহফিল ও মতবিনিময় মাঝখানে বিদ্যুতের খুঁটি, ঝুঁকির মধ্যেই চলছে কুমিল্লা–মীরপুর সড়কের সংস্কার কাজ মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায়া যুবদল নেতার মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল
Headline
Wellcome to our website...
কুমিল্লা লাকসামে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ
/ ২১০ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৩:১৬ অপরাহ্ন

কুমিল্লা লাকসামে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ

.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা লাকসামে সিংজোর
গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছায়েরা বেগম নামে এক বৃদ্ধাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে জেলার লাকসাম উপজেলার সিংজোড় গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে নিহতের পরিবার।

এ ঘটনায় শুক্রবার (২০ জুন) নিহতের পরিবারের পক্ষ থেকে লাকসাম থানা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন থানার ওসি নাজনীন সুলতানা।
নিহত ছায়েরা বেগমের স্বজনরা জানান, নিহতের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে বাড়িতে একা থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে ঘরের ভেতর থেকে তার গলার স্বর্ণের চেইন ও ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। শুক্রবার (২০ জুন) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page