কুমিল্লা লালমাইয়ে ডিবি পুলিশের অভিযান ৭০ কেজি গাঁজা উদ্ধার
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা লালমাইয়ের লোলাই এলাকায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে ডিবি পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে জেলার লালমাই উপজেলা লোলাই এলাকা থেকে উদ্ধার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি চৌকস দল কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন লালমাই থানার লোলাই এলাকার বাগমারা-টু-মগবাড়ী গামী রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে একটি পিকআপ ভ্যান আসতে দেখে থামানোর সংকেত দিলে পিকআপ গাড়ির চালক ডিবি পুলিশ দেখতে পেয়ে পিকআপ ভ্যান থামিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশে উপস্থিত জনতার সম্মুখে পিকআপ ভ্যানটি তল্লাশী করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল হক জানান, এঘটনায় কুমিল্লা লালমাই থানায় পলাতক গাড়ি চালককে অজ্ঞাতনামা আসামি করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025