শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ আটক-১ জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১২ ই মার্চ বোয়ালখালী উপজেলায় ১টি ফিলিং স্টেশন এবং খোলা তেল বিক্রি করে এমন কয়েকটি দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ সরাইল সাংবাদিকদের সাথে জামায়াতের ইফতার মাহফিল ও মতবিনিময় মাঝখানে বিদ্যুতের খুঁটি, ঝুঁকির মধ্যেই চলছে কুমিল্লা–মীরপুর সড়কের সংস্কার কাজ মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায়া যুবদল নেতার মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
Headline
Wellcome to our website...
কুমিল্লা সদরে র‍্যাবের অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক-১।
/ ১৩০ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৪ অপরাহ্ন

কুমিল্লা সদরে র‍্যাবের অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক-১।

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা সদর গোলাবাড়ি এলাকায় র‍্যাবের অভিযানে ভ‍্যান গাড়িতে মিললো ১২ কেজি গাঁজা সঙ্গে এক মাদক ব্যবসায়ীকে। এসময় মাদক চোরাচালানে ব‍্যবহৃত একটি ভ‍্যান গাড়ি জব্দ করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের গোলাবাড়ি এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।
আটককৃত শিশু মোঃ হৃদয় (১৫) কুমিল্লা নগরীর টিক্কারচর গ্রামের মৃত. জাকির হোসেনের ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বুধবার দুপুরে জেলার সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি ভ‍্যান গাড়ি থেকে ১২ কেজি গাজাঁসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ভ্যান গাড়ি জব্দ করে র‍্যাব সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, আটককৃত আসামি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু হৃদয়ের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার সন্ধ্যায় থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page