কুমিল্লা সদরে র্যাবের অভিযানে এক মন গাঁজাসহ আটক-২
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর তৈলকুপি এলাকায় র্যাবের অভিযানে পিকআপ ভ্যানে করে গাঁজা পাচারকালে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা। এসময় মাদক চোরাচালান কাজে ব্যাবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে র্যাব।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেলার সদর উপজেলার তৈলকুপি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃত আসামীরা হলেন মো: মোহসীন (৫৮) মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি থানার ধীরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং হৃদয় মো: জীবন (১৯), কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কুমিল্লা সদরের তৈলকুপি এলাকায় র্যাব- ১১ সিপিসি-২ এর একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে
অভিনব কৌশলে পিকআপ ভ্যানের বডির ভিতরে গোপন প্রকোষ্ঠ বানিয়ে মাদকদ্রব্য গাঁজা পরিবহণের সময় দুই জন মাদক ব্যাবসায়ীকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা ৪০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায় মাসুদুল হাসান জানান, আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025