কুমিল্লা সদর দক্ষিণে ট্রাকচাপায় ছাত্রদল কর্মী নিহত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় সদর দক্ষিণের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বেলতলি এলাকায় বিজয় দিবসের র্যালি থেকে বাড়ি ফেরার পথে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে তার শিক্ষাপ্রতিষ্ঠান সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ডিগ্রি কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রদল নেতা ফাহাদুল ইসলাম রাফি কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনি গ্রামের আবু তাহের সরদারের ছেলে। তিনি চৌয়ারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন রাফি। অনুষ্ঠান শেষে এক বন্ধুকে নিয়ে নিজের মোটরসাইকেলে করে আসছিলেন চাঙ্গিনী এলাকার নিজ বাড়িতে আসার পথে বেলতলী বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ড্রাম ট্রাকের ধাক্কায় ছিটকে পরে যায় মাটিতে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু শোক প্রকাশ করে বলেন, নিহত ছাত্রদল নেতার জানাজায় বিএনপির অনেক নেতাকর্মী এসেছেন। ছাত্রদলের জন্য নিবেদিত প্রাণ রাফির মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025