কুষ্টিয়ায় রাষ্ট্রকাঠামো গঠনে বিএনপির ৩১ দফা প্রশিক্ষণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত ।
মোঃ মনজের আলী
স্টাফ রিপোর্টার ।
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত । ৩০ জানুয়ারী বৃহস্পতিবার সকল ১০টার সময় কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আহবায়ক ডাঃ মওদুদ আলমগীর পাভেল,কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন উপস্থিত ছিলেন । কর্মশালায় দুপুরের পরে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভাবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিলো উপস্থিত নেতা কর্মীদের ৩১ দফার প্রশিক্ষণের মাধ্যমে নিজ নিজ এলাকায় জননত সৃষ্টি করতে উল্লেখ যোগ্য ভুমিকা পালন। দিনব্যাপী কর্মশালায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা , মেহেরপুর ও মাগুরা৷ জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী অংশ গ্রহণ করেন ।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025