কুষ্টিয়ায় ললাইন ভাঙ্গা মধুমতি এক্সপ্রেস এক ঘন্টা বিলম্ব
আবদুল্লাহ আল বিন জুবায়ের
নিজস্ব প্রতিবেদক :
। কুষ্টিয়া কোট স্টেশনের অদূরে পৌর বাজারের দক্ষিণ পাশে রেললাইন ভেঙে যাওয়ায় আজ শুত্রবার আন্তঃনগর ঢাকা গামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া কোট স্টেশনে এক ঘন্টা আটকে থাকে। যাত্রীরা রক্ষা পায় ভয়াবহ রেল দুর্ঘটনার হাত থেকে। সাময়িক মেরামতের পর রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি এক ঘন্টা বিলম্বে সকাল ১০:৩৫ এ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।বাংলাদেশ রেলওয়ের কুষ্টিয়া অঞ্চলের উপ সহকারী প্রকৌশলী জিহাদ হোসেন জানান, মাছ বাজরের ময়লা পড়ার কারণে রেল লাইনের লোহা নীচ থেকে জং ধরে দূর্বল হয়ে ছিল। রাতে কোন এক সময় ট্রেন চলাচলের সময় ভেঙ্গে যায় বলে অনুমান করছি। আমরা রেল চলাচল স্বাভাবিক রাখার জন্য সাময়িক মেরামত করছি।
কুষ্টিয়া পৌর বাজারের ব্যবসায়ী মাহমুদ হোসেন বলেন, আজ সকালেই রেললাইন ভাঙার বিষয়টি আমাদের নজরে আসে। সাথে সাথেই আমরা স্টেশন মাস্টারকে বিষয়টি অবহিত করি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা জানান, কুষ্টিয়া পৌর বাজারের দক্ষিণ পাশে রেল লাইনের উপর প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মাছ বাজার বসে থাকে।রেল কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মচারী ও স্থানীয় কিছু মস্তান ও বাজারের ইজারাদারদের যোগসাজসে এ ব্যবসা চলে।
রেললাইনে বাজার বসার কারণে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025