খন্দকার সজিবআহমেদ
প্রবেশপথে রবীন্দ্রনাথ এর একটি আবক্ষমূর্তি রয়েছে। দোতলা এই ভবনটি ১৮৯৫ সালে নির্মাণ করা হয়। রবীন্দ্রনাথ প্রথমে শিলাইদহে টেগর এন্ড কোম্পানি গড়ে তোলেন৷ ব্যবসায়িক সুবিধার্থে প্রথম বছরেই শিলাইদহ থেকে কুষ্টিয়া শহরে ব্যবসা স্থানান্তর করা হয় এবং এ ভবনটি নির্মাণ করা হয়।
নয় কাঠা জমির ওপর নির্মিত এই বাড়িতে রয়েছে হল ঘর, কবির রচিত গ্রন্থমালা, তাঁর আঁকা ছবির অনুকৃতি ইত্যাদি। দোতলায় ওঠার জন্য আছে প্যাঁচানো লোহার সিঁড়ি।
এখানে বসে রবীন্দ্রনাথ অনেক কবিতা লিখেছেন, যা 'ক্ষণিকা' এবং 'কথা ও কাহিনী' তে প্রকাশিত হয়েছে।
কুষ্টিয়ার আপডেট পেতে প্রাণের মিরপুর পেজে ফলো করুন!
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025