সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Headline
৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনাসহ আইনি পদক্ষেপে যাচ্ছে জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব আসনে ভোটের ফলাফল স্থগিত ও পুনর্গণনাসহ আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন আশা করেছে। ইতোমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও সেই নির্বাচনে অনেক ক্ষেত্রেই কারচুপি-জালিয়াতি হয়েছে এবং ভোট প্রদানের ক্ষেত্রে বাধা দেয়া হয়েছে। এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে, যা আমরা আগেও বলেছি। জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, এখন পর্যন্ত আমরা প্রায় ৩০টি আসনে এ ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি। যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে। যেসব কাগজ (রেজাল্ট শিট) দেয়া হয়েছে, সেখানে ওভাররাইটিং (কাটাকাটি) হয়েছে, ঘষামাজা হয়েছে। আমরা নির্বাচনের দিনও এসব বিষয়গুলো তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলাম। কিছু আসনে ফল দ্রুত দেয়া হলেও ইচ্ছে করেই কিছু আসনে ফলাফল দেয়া হয়নি। যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর ৫টায় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি। তিনি বলেন, যেসব আসনগুলোয় আমরা এ ধরনের নির্বাচনি অব্যবস্থাপনা দেখেছি এবং নির্বাচন সংশ্লিষ্ট যে আচরণবিধি সেটি মানা হয়নি, এসব আসনের বিষয়ে আমরা স্থানীয়ভাবে রিটার্নিং অফিসার অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তাদের জানিয়েছি। ভোট পুনর্গণনার জন্য সংশ্লিষ্টদের আমরা আহ্বান জানিয়েছি। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকেও জানাব এবং এই ব্যাপারে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেয়ার সুযোগ আছে এবং আমরা সেসব পদক্ষেপ নেবো। নির্বাচন পরবর্তী সময়ে কর্মী-সমর্থকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমাদের ওপর, আমাদের সমর্থক, এজেন্ট এবং ক্ষেত্রবিশেষে মহিলাদের ওপর হামলা করা হচ্ছে। ইতোমধ্যে এমন শতাধিক ঘটনা ঘটেছে। আমরা সবগুলোর তথ্য নিয়মিত সংগ্রহ করছি। গণমাধ্যমেও এসব তথ্য উঠে আসছে। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় মৃত্যুবরণের ঘটনাও ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন, পরে মৃত্যুবরণ করেছেন এমনকিছু ঘটনাও ঘটেছে। এ সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নির্বাচন পরবর্তী সহিংসতায় মৃত্যু ও আহত হওয়ার তথ্য তুলে ধরে নতুন বাংলাদেশে সহিংসতামুক্ত বাংলাদেশের প্রত্যাশা করেন তিনি। উৎস: চ্যানেল24 ব্রাহ্মণপাড়ায় ব্রান্ডশপ লোটো ও লি কুপার আউটলেট শুভ উদ্বোধন ব্রাহ্মণপাড়ায় গভীর রাতে চান্দলায় গোয়ালঘরে আগুন, আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি শত শত কোটি টাকার লুটপাট করে ‘সেফ এক্সিট’ নিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।  কুষ্টিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজাকে বর্ণাঢ্য সংবর্ধনা তারেক রহমানের মন্ত্রী পরিষদে স্থান পাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী। কিশোরগঞ্জের ৬টি আসনের ৫টিতে বিএনপির জয়,স্বতন্ত্র-১ ঠাকুরগাঁওয়ের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয় ডাবল হ্যাটট্রিকের ইতিহাস গড়লেন জয়নুল আবদিন ফারুক
Headline
Wellcome to our website...
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির রেকর্ড ছোঁয়ার ম্যাচ
/ ৩৫৪ Time View
Update : মঙ্গলবার, ২২ জুন, ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন

আর্জেন্টিনার হয়ে এতদিন সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলার রেকর্ডটি একার দখলে রেখেছিলেন সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো। আজকের ম্যাচটি দিয়ে মাচেরানোর রেকর্ডে ভাগ বসালেন মেসি।

ব্রাসিলিয়ায় ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে গুঞ্জন ওঠে লিওনেল মেসিকে নিয়ে। প্যারাগুয়ের বিপক্ষে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে, আলেহান্দ্রো পাপু গোমেজ খেলবেন মেসির জায়গায়!

কিন্তু ম্যাচে আর্জেন্টিনার মূল একাদশে দেখা গেল দুজনকেই। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের জয়ে গোলটা এসেছে পাপুর পা থেকে আর মেসি ছুঁয়েছেন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।

এই জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে মোট ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল লিওনেল স্কালোনির দল। পাঁচ দলের গ্রুপে ৪টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। দুটি গ্রুপ থেকে ৪টি করে দল নাম লেখাবে কোয়ার্টার ফাইনালে।

উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচের মূল একাদশে মোট ছয়টি পরিবর্তন এনে এ ম্যাচে ৪-৩-৩ ছকে দল সাজান আর্জেন্টিনা কোচ স্কালোনি। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে দুটি করে পরিবর্তন আনেন তিনি।

রক্ষণে নিকোলাস ওতামেন্দি ও মার্কাস আকুনোর জায়গায় জার্মান পেজ্জেলা ও নিকোলাস ত্যাগলিয়াফিকোকে নামান তিনি। মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস ও উইংয়ে পাপু গোমেজ ডাক পান। আর্জেন্টিনার মূল একাদশে এ ম্যাচ দিয়েই অভিষেক ঘটল সেভিয়া উইঙ্গারের। আক্রমণে মেসির পাশে ডাক পান সের্হিও আগুয়েরো ও আনহেল ডি মারিয়া।

অভিষেকেই ম্যাচের ১০ মিনিটে গোল আদায় করে নেন পাপু গোমেজ। এতে অবশ্য আনহেল ডি মারিয়ার অবদানই বেশি। ডান প্রান্ত থেকে দারুণ এক পাস দেন ডি মারিয়া।

পাপুর ফিনিশিংটা অবশ্য ছিল দেখার মতো। অবদান রয়েছে মেসিরও। মাঝমাঠে প্যারাগুয়ের এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান উইংয়ে ডি মারিয়াকে পাস দেন মেসি।

ডি মারিয়া স্বভাবসুলভ কাট ইন করে ভেতরে ঢুকে শট নেওয়ার ডামি করে ডিফেন্সচেরা পাস দেন পাপু গোমেজকে। প্যারাগুয়েকে গোলকিপারকে একা পেয়ে তাঁকে ফাঁকি দিয়ে গোল করে জাতীয় দলের মূল একাদশে অভিষেক স্মরণীয় করে রাখেন ৩৩ বছর বয়সী এ উইঙ্গার।

প্রথমার্ধে একদম শেষ মুহূর্তে প্যারাগুয়ের জালে আরও একবার বল পাঠায় আর্জেন্টিনা। ডি মারিয়ার জোরাল শট কোনোমতে রুখে দেন প্যারাগুয়ে গোলকিপার আন্তনি সিলভা।

বাঁ প্রান্তে চলে আসা বলে আবারও জোরাল শট নিয়ে ক্রস করেন পাপু গোমেজ। কিন্তু বলটি প্যারাগুয়ের এক ডিফেন্ডারের গায়ে লেগে আশ্রয় নেয় জালে। রেফারি ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে অফসাইডের জন্য গোলটি দেননি। যদিও মেসির এই অফসাইড হওয়া নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ থাকবে। ধারাভাষ্যকারই সে কথা বলে দেন।

বিরতির আগে গোলের মুহূর্ত ছাড়া বাকি সময় তেমন ভালো খেলতে পারেনি আর্জেন্টিনা। প্যারাগুয়ের খেলোয়াড়দের কড়া মার্কিং ভেদ করে সেভাবে আক্রমণ করতে পারেননি মেসি-ডি মারিয়ারা। আগুয়েরো প্রথমার্ধে ছিলেন নিজের ছায়া হয়ে। এ সময় একটু বেশিই শরীরনির্ভর ফুটবল খেলে প্যারাগুয়ে। ন্যূনতম ১৫টি ফাউল করেছে তারা প্রথমার্ধে।

বিরতির পরও শরীরনির্ভর ফুটবল খেলা থামায়নি প্যারাগুয়ে। গোটা ম্যাচে মোট ২৩টি ফাউল করে তারা। প্যারাগুয়ে যে একদম আক্রমণ করতে পারেনি তা নয়।

গোলপোস্ট তাক করে নেওয়া ১০টি শটের মধ্যে তারা পোস্টে রাখতে পেরেছে মাত্র ২টি শট। কিন্তু আর্জেন্টিনা তাদের চেয়ে কম শট (৮) নিয়ে পোস্টে রাখতে পেরেছে ৪টি।

যদিও বল দখলে রেখে স্বভাবসুলভ যে পাসের খেলা, আর্জেন্টিনা তা উপহার দিতে পারেনি। প্যারাগুয়ে ৫৭ শতাংশ সময় বল দখলে রেখে খেলেছে। আর্জেন্টিনা তারকাদের পাশে ৪৩ শতাংশ সময় বল দখলে রেখে খেলা একটু বেমানানই।

কিন্তু দীর্ঘ ছয় বছর পর প্যারাগুয়ের বিপক্ষে তুলে নেওয়া জয়ের স্বাদটা ভালোই লাগবে মেসিদের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনাসহ আইনি পদক্ষেপে যাচ্ছে জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব আসনে ভোটের ফলাফল স্থগিত ও পুনর্গণনাসহ আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন আশা করেছে। ইতোমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও সেই নির্বাচনে অনেক ক্ষেত্রেই কারচুপি-জালিয়াতি হয়েছে এবং ভোট প্রদানের ক্ষেত্রে বাধা দেয়া হয়েছে। এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে, যা আমরা আগেও বলেছি। জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, এখন পর্যন্ত আমরা প্রায় ৩০টি আসনে এ ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি। যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে। যেসব কাগজ (রেজাল্ট শিট) দেয়া হয়েছে, সেখানে ওভাররাইটিং (কাটাকাটি) হয়েছে, ঘষামাজা হয়েছে। আমরা নির্বাচনের দিনও এসব বিষয়গুলো তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলাম। কিছু আসনে ফল দ্রুত দেয়া হলেও ইচ্ছে করেই কিছু আসনে ফলাফল দেয়া হয়নি। যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর ৫টায় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি। তিনি বলেন, যেসব আসনগুলোয় আমরা এ ধরনের নির্বাচনি অব্যবস্থাপনা দেখেছি এবং নির্বাচন সংশ্লিষ্ট যে আচরণবিধি সেটি মানা হয়নি, এসব আসনের বিষয়ে আমরা স্থানীয়ভাবে রিটার্নিং অফিসার অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তাদের জানিয়েছি। ভোট পুনর্গণনার জন্য সংশ্লিষ্টদের আমরা আহ্বান জানিয়েছি। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকেও জানাব এবং এই ব্যাপারে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেয়ার সুযোগ আছে এবং আমরা সেসব পদক্ষেপ নেবো। নির্বাচন পরবর্তী সময়ে কর্মী-সমর্থকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমাদের ওপর, আমাদের সমর্থক, এজেন্ট এবং ক্ষেত্রবিশেষে মহিলাদের ওপর হামলা করা হচ্ছে। ইতোমধ্যে এমন শতাধিক ঘটনা ঘটেছে। আমরা সবগুলোর তথ্য নিয়মিত সংগ্রহ করছি। গণমাধ্যমেও এসব তথ্য উঠে আসছে। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় মৃত্যুবরণের ঘটনাও ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন, পরে মৃত্যুবরণ করেছেন এমনকিছু ঘটনাও ঘটেছে। এ সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নির্বাচন পরবর্তী সহিংসতায় মৃত্যু ও আহত হওয়ার তথ্য তুলে ধরে নতুন বাংলাদেশে সহিংসতামুক্ত বাংলাদেশের প্রত্যাশা করেন তিনি। উৎস: চ্যানেল24
Our Like Page

Recent Posts