খাগড়াছড়িতে যুবদলের উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
জেলা প্রতিনিধি, মোঃ জসিম উদ্দিন
নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় জেলা যুবদলের আয়োজনে
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়ার উপস্থিতিতে কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন সংগ্রামে সকল শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের (ভারপ্রাপ্ত )সেক্রেটারি বাবু কমল বিকাশ ত্রিপুরা, আরো অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025