খালেদা জিয়ার সুস্থতা কামনায় চুন্টা ইউনিয়ন বিএনপি'র দোয়া
সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন বিএনপির আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
ঢাকা এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।
আজ শনিবার মাগরিব বাদ চুন্টা দারুত তালিম তাহফিজুল কুরআন মাদরাসায় বিএনপির পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ সোলেমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চুন্টা ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ মনিরুল ইসলাম সেলিম, সরাইল উপজেলা জাসাষের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম, চুন্টা ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, জেলা কৃষক দলের সদস্য আক্তার মিয়া, যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক আকাইদ চুন্টা ইউনিয়ন জাসাষের আহবায়ক খোকন মিয়া, সদস্য সচিব আনোয়ার হোসেন যুগ্ন আহ্বায়ক আবু কালাম সাবেক ছাত্রদলের সভাপতি আলামিন, দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
এ সময় চুন্টা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বলেন, ‘বাংলাদেশের সব মানুষ দলমত–নির্বিশেষে এই নেত্রীর জন্য দোয়া করছেন।
তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
মোহাম্মদ মাসুদ
সরাইল প্রতিনিধি
০৬/১২/২৫
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025