"গাজীপুরে দুর্বৃত্তের হাতে মৃত্যু-১"
মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ।
👉"গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম মোঃ ফরিদ সরকার (৪১) বছর।
আজ বুধবার (২৪ ডিসেম্বর-২০২৫ ইং) ভোর আনুমানিক ৪টার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কেবিএম ব্রিকস নামের একটি ইটভাটায় এ হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানা যায়।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুর্বৃত্তরা ফরিদ সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025