গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া
খাগড়াছড়ি প্রতিনিধি :
দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সেচ সংকট নিরসনসহ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল খনন ও পুন:খনন কর্মসূচির অংশ হিসেবে খাগাড়ছড়ির গুইমারায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া| প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ইজিপিপি প্রকল্পের আওতায় গুইমারার এই খাল খনন কাজ বাস্তবায়িত হচ্ছে|
বুধবার (২০ মে) বিকেলের দিকে খাগড়াছড়রি গুইমারা উপজেলার তৈমাতাই ও পিলাক খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া| এর আগে তিনি সেখানে পৌছলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিশকাতুল তামান্না ও গুইমারা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ.দা) মো. ইশতিয়াক আহম্মেদ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন|
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারন সম্পাদক এড. মো. আব্দুল মালেক মিন্টু, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন|
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর থেকে খাল খননের ধারাবাহিকতা রক্ষা করা হয়নি মন্তব্য করে খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, গুইমারার ˆথমাতাই ও পিলাক খাল খননের ফলে বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হবে| শুষ্ক মৌসুমে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন| কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে| তিনি বলেন, খাল খনন সফল হলে গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে|
প্রসঙ্গত, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ইজিপিপি প্রকল্পের আওতায় প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে গুইমারা উপজেলার ৬ কিলোমিটার দীর্ঘ ˆতমাতাই খাল এবং ৭ কিলোমিটার দীর্ঘ পিলাক খাল খনন করা হচ্ছে| এ খাল দুটি খননের ফলে দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে মৃতপ্রায় খালে প্রাণ ফিরে আসবে| দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সেচ সংকট অনেকাংশেই কেটে যাবে| এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন এবং দীর্ঘকাল ধরে চলমান দুর্ভোগ থেকে মুক্তি পাবেন|
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025