"গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য: চূড়ান্ত প্রতিবেদনে কমিশন"
মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ।
গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি জানিয়েছে, দেশে সংঘটিত গুমের ঘটনাগুলোর পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে। রোববার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়।
বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন।
কমিশন জানায়, মোট ১ হাজার ৯১৩টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৫৬৯টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৮৭টি অভিযোগ ‘মিসিং অ্যান্ড ডেড’ ক্যাটাগরিতে পড়েছে।
কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস জানান, এখনো অনেকে গুমের অভিযোগ নিয়ে কমিশনের কাছে আসছেন। তার ভাষায়, “গুমের প্রকৃত সংখ্যা চার থেকে ছয় হাজার হতে পারে। গুমের শিকার অনেক ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে আরও ভিক্টিমের সন্ধান পাওয়া যাচ্ছে, যারা আমাদের সঙ্গে এখনো যোগাযোগ করেননি, কমিশনের বিষয়ে জানেন না কিংবা বিদেশে চলে গেছেন। আবার অনেক ক্ষেত্রে আমরা নিজেরা যোগাযোগ করলেও অনেকে অনরেকর্ড কথা বলতে রাজি হননি।”
কমিশনের প্রতিবেদনে গুমের ভয়াবহতা ও এর পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন করে আলোচনায় উঠে এসেছে বলে জানা যায় ইত্যাদি।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025