গোসাইরহাটে ১৩০ ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের গোসাইরহাট থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় আরেক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে গোসাইরহাট থানার একটি চৌকস টহল দল থানাধীন বিনটিয়া এলাকার আবু সিদ্দিক বেপারীর বসতবাড়ির পশ্চিম পাশের ভিটায় অবস্থিত একটি চৌচালা টিনের ঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে আসামিদের হেফাজত থেকে দুইটি সাদা পলিথিন জিপারে রাখা ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন
রেহানা বেগম (৩৮), স্বামী: আবু সিদ্দিক বেপারী এবং
মোঃ রুবেল রাড়ী (৩২), পিতা: কাদের রাড়ী।
উভয়ের বাড়ি বিনটিয়া গ্রামে, থানা গোসাইরহাট, জেলা শরীয়তপুর।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামি ও পলাতক এক আসামির বিরুদ্ধে গোসাইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন,
মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত ও কঠোরভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025