চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানিহাট এলাকায় অপরাধ দমন, যানজট নিরসন এবং জননিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল স্থানগুলোতে সিসি ক্যামেরা (CCTV) স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম ১৫ আলহাজ্ব শাহজাহান চৌধুরী
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সাতকানিয়ার কেরানীহাট স্টেশনে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিসিটিভি (CCTV) নজরদারি ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নজরদারি ব্যবস্থার কার্যক্রম উদ্বোধন করেন।
এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সামসুজ্জামান এবং সাতকানিয়া উপজেলার সাবেক আমির ডাক্তার নুরুল হক ও উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন ও পৌরসভা জামাতের আমির অধ্যাপক হামিদুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। তিনি বলেন আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। কেরানীহাট স্টেশনে সিসিটিভি ক্যামেরা স্থাপনের এই উদ্যোগ অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি আরও সুদৃঢ় করবে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025