*চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মহাসচিবের মতবিনিময় ও অসুস্থ সাংবাদিক পিতাকে দেখতে হাসপাতালে ছুটে যান*
টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির প্রতিনিধি, দিলীপ কান্তি নাথ:
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় মহাসচিব জনাব মোঃ কামরুল ইসলাম চট্টগ্রাম সফরে এসে সংগঠনের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় তিনি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি কে এম রুবেল ভাইয়ের পিতার অসুস্থতার খবর শুনে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ছুটে যান। সেখানে তিনি অসুস্থ পিতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
পরবর্তীতে বিকেলে নগরীর একটি মিলনায়তনে চট্টগ্রামে কর্মরত বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সকল সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সংস্থার চট্টগ্রাম জেলার সভাপতি কে এম রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ।
মতবিনিময় শেষে মহাসচিব সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025