বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
চাটখিলে রিপোর্ট দেখার নাম করে রোগীকে ধর্ষণ, ভুয়া ডাক্তার পলাশ আটক
/ ৩০৯ Time View
Update : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন

ইমরান হোসেন সোহাগ
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে ভুয়া ডাক্তারের হাতে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। আজ রোববার সন্ধ্যায় অভিযুক্ত সেই ধর্ষককে আটক করেছে পুলিশ। একইসাথে এই ভুয়া ডাক্তারের চেম্বার সীলগালা করে দেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ মে রোববার চাটখিল পৌর বাজারের হাসপাতাল রোডের এই ভুয়া ডাক্তারের নিজস্ব চেম্বারে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। অভিযুক্ত এই ভুয়া ডাক্তার নুর হোসেন পলাশ চাটখিল পৌরবাজারের রক্তিম রোজ মেডিসিন পার্কের মালিক, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব গোবিন্দপুরের গনি মিয়া সাব বাড়ির খোরশেদের সন্তান ।

 

১৮ বছর বয়সী ভুক্তভোগী এই তরুণী জানান, নুর হোসেন পলাশ গত ২৬ মে রোববার ক্লাস শেষে বাড়ি ফেরার পথে বিকেল চারটার দিকে তার কিছু মেডিকেল রিপোর্ট দেখার জন্য তাকে তার চেম্বারে ডেকে নেন। চেম্বারে যাওয়ার পর তার মাস্ক খুলে তার নাকের কাছে কিছু একটা ধরে তাকে অবচেতন করে তার চেম্বারের পেছনে আলাদা কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

ধর্ষণ শেষে অভিযুক্ত নুর হোসেন তাকে ছুরি দেখিয়ে এই ঘটনা কাউকে বলতে নিষেধ করেন। যে কারণে প্রথম কয়েকদিন কাউকে না বললেও একদিন আগে ভুক্তভোগী তার মায়ের কাছে ধর্ষণের ঘটনা চিরকুটে লিখে দেন। বাবা জীবিত না থাকা এবং সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে পরিবারটি এই বিষয় এতোদিন কোথায়ও কোনো অভিযোগ করেনি।

ভুক্তভোগীর মা জানান, ‘আমি ছোট একটা চাকরি করে সংসার চালাই। যে আমার এই এতিম সন্তানকে এভাবে নির্যাতন করছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি স্বীকার করে বলেন বলেন, ভুক্তভোগী বাদি হয়ে ধর্ষণের অভিযোগ দিলে আমরা আসামিকে গ্রেফতার করে এবং আজ সোমবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করি।

এদিকে আসামী আটকের পর রোববার সন্ধ্যায় চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান ভুয়া ডাক্তার পরিচয়ে চেম্বার করা এবং ফৌজদারি অপরাধের সংগঠন করাসহ বিভিন্ন অভিযোগে চেম্বারটি সীলগালা করে দেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page