বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
ছাত্র-শিক্ষকের সম্পর্ককে সুদৃঢ় করতে হবে…. …ইউএনও মনজুর আলম
/ ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২:১২ অপরাহ্ন

ছাত্র-শিক্ষকের সম্পর্ককে সুদৃঢ় করতে হবে….
…ইউএনও মনজুর আলম

খাগড়াছড়ি প্রতিনিধি : মোঃ জসিম উদ্দিন /মুজিবুর রহমান ভূঁইয়া

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধর্মীয় জ্ঞান প্রসারের পাশাপাশি নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি মনজুর আলম বলেন, মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বড় অবদান হলো সৎ ও আদর্শ নাগরিক গঠন। একজন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর তুলনায় বহুমাত্রিক যোগ্যতা ও উন্নত চরিত্রের অধিকারী হয় বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালের দিকে
মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে প্রাক্তন ছাত্র সংসদের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ,
প্রাক্তন ছাত্র সংসদের উপদেষ্টা মো. আব্দুল জলিল, উপদেষ্টা জিয়াউর রহমান, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম ও গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জয়নাল আবেদীন প্রমুখ।

বর্ণিল এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক। এছাড়াও প্রাক্তন ছাত্র সংসদের উপদেষ্টা মো. রফিকুল ইসলাম ও আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সভাস্থলে পৌঁছলে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করে বরণ করে নেয় প্রাক্তন ছাত্র সংসদের নেতৃবৃন্দ।

প্রাক্তন ছাত্র সংসদের সদস্যদের প্রতিষ্ঠানের উন্নয়নে ভুমিকা রাখার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি মনজুর আলম বলেন, ছাত্র-শিক্ষকের সম্পর্ককে সুদৃঢ় করতে হবে।
ছাত্র শিক্ষকের সম্পর্ককে রাজনৈতিক ভাবে বিবেচনা না করারও আহবান জানান।

ছাত্রীদের জরায়ু ক্যান্সারের টিকা দিতে উদ্বুদ্ধ করার আহবান জানিয়ে তিনি বলেন, সবার শারিরীক সক্ষমতা এক নয়, টিকা পরবর্তী সামান্য জ্বর হতে পারে। তবে এতে আতঙ্কিত হবার কিছু নেই। প্রাণঘাতি ক্যানসার রোধে এ টিকার বিকল্প নেই বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও প্রাক্তন ছাত্র সংসদের সদস্যসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page