টপসয়েল কাটার কারণে এক্সক্যাভেটর বিকল করল সেনাবাহিনী
আব্বাস উদ্দিন ইকবাল সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।এ সময় দুটি এক্সক্যাভেটর ঘটনাস্থলেই বিকল করে দেওয়া হয়।
রবিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন নয়াখালের পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়,স্থানীয় কয়েকজন কৃষকের অভিযোগের ভিত্তিতে সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযানটি পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে টপসয়েল কাটার সঙ্গে জড়িতরা ঘটনাস্থলে দুটি এক্সক্যাভেটর রেখে পালিয়ে যান।পরে সেনাবাহিনীর সদস্যরা এক্সক্যাভেটর দুটি বিকল করে দেন।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন,টপসয়েল কাটার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত এক্সক্যাভেটর দুটি বিকল করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025