ঢাকা -টাঙ্গাইল মহাসড়কে যাএীর চাপ বাড়লেও নেই যানজট
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা উত্তরবঙ্গের ২৫টি জেলার
প্রবেশদ্বার হিসাবের খ্যাত। বৃহস্পতিবার থেকে বিভিন্ন কলকারখানা ছুটি ঘোষণা করায় শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে মানুষের উপচে পড়া ভিড়। পরিবহনের যোগানও বেড়েছে অধিক। চন্দ্রা এলাকা সহ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ,থানা পুলিশসহ প্রায় এক হাজার পুলিশ সদস্য কাজ করছে মহাসড়কে। এভারের ঈদ যাএায় ভাড়া একটু বেশি হলেও নাড়ীর টানে স্বস্তিতে মানুষ বাড়ি ফিরছে । তবে ভাড়ার ব্যাপারে যাত্রীদের মধ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। কেউ বলছে সুযোগ পেয়ে ভাড়া দ্বিগুণ নিচ্ছে আবার কেউ বলছে তিন থেকে চার গুণ নিচ্ছে। তবে রাস্তা ঘাটে প্রচুর পুলিশ সদস্য মোতায়েন এর কারনে নাড়ীর টানে বাড়ি ফেরা মানুষগুলো বিগত বছরের চাইতে এবার আজ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে । আবার অনেকে পণ্যবাহী গাড়ি, ট্রাক ও পিকআপে করেও বাড়ি ফিরছেন।
চন্দ্রা এলাকায় জটলা তৈরি হলেও মহাসড়কে নেই কোন যানজট, নেই ভোগান্তি। তবে লোকাল পরিবহন পেতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন লোকাল যাত্রীরা। তবে স্থানীয়দের ধারনা মহাসড়কে ফুটপাত উচ্ছেদ করার কারনে যানজট সৃষ্টি কম হচ্ছে।
ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান জানান, আমাদের জেলা পুলিশ,হাইওয়ে পুলিশ, থানাপুলিশ সহ চন্দ্রা এলাকা নিরাপত্তা জোরদার করতে প্রায় ১০০০ পুলিশ সদস্যরা মহাসড়কে কাজ করছেন। যাতে যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারে এবং কোন ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025