দীর্ঘ ২০ বছরেও সংস্কার হয়নি পটুয়াখালীর রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক।
মোঃ আসাদ মিয়া।
রাঙ্গাবালী,পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ থেকে কোড়ালিয়া বাজার—মাত্র ৫ কিলোমিটার পথ। তবে এই অল্প দূরত্ব পাড়ি দিতেই এখন পোহাতে হয় চরম দুর্ভোগ। ৩ কিলোমিটার অংশে পিচ ঢালাই থাকলেও বাকি ২ কিলোমিটার এখনো কাঁচা, ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী।
ভক্সপপ (স্থানীয় বাসিন্দা
স্থানীয়দের অভিযোগ—দুই দশকেও এই সড়কের পুরো সংস্কার হয়নি। জোয়ারের সময় বেড়িবাঁধ ছাপিয়ে পানি উঠে রাস্তা তলিয়ে যায়। ওয়াবদার বিভিন্ন স্থানে পানি জমে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা সড়কটি সংস্কারের আশ্বাস দিলেও গত প্রায় ২০ বছরেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলে দাবি এলাকাবাসীর। বর্ষা মৌসুমে এই সড়ক কার্যত অচল হয়ে পড়ে।
দৈনন্দিন চলাচলের পাশাপাশি জরুরি সেবাও ব্যাহত হচ্ছে। হঠাৎ কেউ অসুস্থ হলে এই সড়ক দিয়ে হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। গাড়ি তো দূরের কথা—রিকশা বা ভ্যান চলাচলও অনেক সময় বন্ধ হয়ে যায়।
মোঃ হাবিবুর রহমান উপজেলা প্রকৌশলী,রাঙ্গাবালী,পটুয়াখালী।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়কের বাকি ২ কিলোমিটার উন্নয়নের জন্য উন্নয়ন প্রকল্পের ডিপিপি অনুমোদন পেয়েছে।
কাজের কোনো অগ্রগতি না থাকায় বাড়ছে স্থানীয়দের হতাশা। বারবার আশ্বাস মিললেও বাস্তবায়ন না হওয়ায় আস্থা হারাচ্ছেন এলাকাবাসী। তাদের দাবি দ্রুত কাজ শুরু করে এই দুর্ভোগের অবসান ঘটানো হোক।”
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025