শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক? গণতান্ত্রিক অধিকার কমিটির সেমিনার- নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু ভূমি অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তার বিরু দ্ধে নানা অনিয়ম ও সেবা। কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ আটক-১ জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১২ ই মার্চ বোয়ালখালী উপজেলায় ১টি ফিলিং স্টেশন এবং খোলা তেল বিক্রি করে এমন কয়েকটি দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ সরাইল সাংবাদিকদের সাথে জামায়াতের ইফতার মাহফিল ও মতবিনিময় মাঝখানে বিদ্যুতের খুঁটি, ঝুঁকির মধ্যেই চলছে কুমিল্লা–মীরপুর সড়কের সংস্কার কাজ মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায়া যুবদল নেতার মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল
Headline
Wellcome to our website...
নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন স্থানে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
/ ৮০ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১:৫৫ অপরাহ্ন

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন স্থানে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আবুনাঈম রিপন :

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন স্থান থেকে ১০ইং ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মেথিকান্দা রেলওয়ে স্টেশন সংলগ্ন থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।নিহতের পরিচয় এখনো জানা যায়নি , তবে রেলওয়ে পুলিশ পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছেন।
ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে চট্টগ্রাম বা সিলেটগামী কোনো ট্রেনের ধাক্কায় এই যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর। লাশ উদ্ধারের সময় তার পড়নে ছিল হালকা নীল রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং সাদা-কালো চেকের ট্রাউজার।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মেথিকান্দা রেলস্টেশনের ২০০ গজ দূরে রেললাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি স্থানীয় লোকজন নজরে আসলে মেথিকান্দা রেলস্টেশন মাস্টার আশরাফ আলীকে জানালে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ সাংবাদিকদের জানান, গতকাল রাত ২টা থেকে আজ ভোর ৬টার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কোন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তার কপাল ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page