নরসিংদী সদর (১) নবনির্বাচিত এমপি খায়রুল কবির খোকনের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী সদর উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬ইং ) দুপুরে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষ ‘মেঘনা’-তে এই সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৯, নরসিংদী-১ (নরসিংদী সদর) সংসদীয় আসন হতে নবনির্বাচিত সংসদ সদস্য,
খায়রুল কবির খোকন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ তাদের চলমান কার্যক্রম ও উপজেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রধান অতিথির সামনে তুলে ধরেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন: মাধবদী ও সদর থানার ওসি বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও
নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ,
নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল ও সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।এ ছাড়া,
বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নরসিংদী সদরের উন্নয়নে সকল দপ্তরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। তিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। নরসিংদীতে পরিবেশ দূষণ হচ্ছে বিভিন্ন ডাইং ফ্যাক্টরি পরিবেশ দূষণ করছেন মাদক সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025