পঞ্চগড়ে নতুন শিক্ষকের পদায়ন বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় বিপি সরকারী উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষকের পদায়ন বাতিলের দাবীতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে।ন
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় বিপি সরকারী উচ্চ বিদ্যালয়ে চত্বর থেকে নতুন প্রধান শিক্ষকের পদায়ন বাতিলের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের করে বিদ্যালযের শিক্ষার্থীরা।
এসময শিক্ষার্থীরা স্লোগান দেয় তুমি কে আমি কে বিপিযান বিপিয়ান, প্রধান শিক্ষক সলিমুল্লাহ স্যারকে পুণ:বহাল করতে হবে, করতে হবে। নতুন প্রধান শিক্ষকের পদায়ন বাতিল করো, করতে হবে।
বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে বিপি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় বিপির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা জানান, বিপি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল্লাহ স্যারকে পুণবহাল করতে হবে।
এবং নতুন প্রধান শিক্ষকের পদায়ন বাতিল করতে হবে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে নতুন প্রধান শিক্ষকের পদায়ন বাতিল না করা হয় তাহলে প্রতিটি ক্লাশ রুমে তালা মেরে রাখার হুশিয়ারী দেয় শিক্ষার্থীরা।
মো আরিফুল ইসলাম ইরান পঞ্চগড় জেলা প্রতিনিধি।
১৩/০৯/২০২৪
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025