
জুয়েল মিয়া
বাংলাদেশ রিপোর্টার
শরীয়তপুরের পদ্মা দক্ষিণ থানা ২২ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে জাজিরা উপজেলার পদ্মা থানার নাওডোবা ইউনিয়নের চর মজিদ ঢালী কান্দি ব্রিজের নিচে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ
পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন অজ্ঞাতনামা লাশের বিষয়টি নিশ্চিত করেছেন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার ফজরের নামাজ শেষে যাওয়ার সময় পদ্মাসেতু দক্ষিণ থানার ১ নম্বর নাওডোবা ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মুসুল্লিরা পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশের ধারনা ব্রিজের উপর থেকে পড়ে নিহত হয়ছেন বলে প্রাথমিক ভাবে মনে করছেন পুলিশ
এবিষয় জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে সেখান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এ ব্যাপারে আইনগতব্যবস্থা নেওয়া হবে
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025