শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
ভূমি অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তার বিরু দ্ধে নানা অনিয়ম ও সেবা। কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ আটক-১ জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১২ ই মার্চ বোয়ালখালী উপজেলায় ১টি ফিলিং স্টেশন এবং খোলা তেল বিক্রি করে এমন কয়েকটি দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ সরাইল সাংবাদিকদের সাথে জামায়াতের ইফতার মাহফিল ও মতবিনিময় মাঝখানে বিদ্যুতের খুঁটি, ঝুঁকির মধ্যেই চলছে কুমিল্লা–মীরপুর সড়কের সংস্কার কাজ মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায়া যুবদল নেতার মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন
Headline
Wellcome to our website...
পুলিশের সংস্কার কেউ চায়নি, পুলিশকে সবাই ব্যবহার করেছে
/ ৮১ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৫:১২ অপরাহ্ন

পুলিশের সংস্কার কেউ চায়নি, পুলিশকে সবাই ব্যবহার করেছে :

ডিআইজি//মো: মফিদুল ইসলাম সরকার ( স্টাফ রিপোর্টার,বাংলাদেশ)

 

:পুলিশের সংস্কার কেউ চায় না, পুলিশকে সবাই ব্যবহার করেছে। সরকারি দল বিরোধী দল যারাই যেভাবে পেরেছে পুলিশকে ব্যবহার করেছে। যে কারণেই এখন পুলিশ নিজেই নিজেদের সংস্কার চাচ্ছে। বান্দরবানে সর্বসাধারণের সাথে মতবিনিময় সভা করতে এসে এমন মন্তব্য করলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবীব পলাশ।

সোমবার বিকেলে বান্দরবান পুলিশ লাইনে সুধীজনের সাথে আইন-শৃঙ্খলা নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তার সাথে বান্দরবানের পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রায়হান কাজেমীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির মাওলানা আবদুচ ছালাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাভেদ রেজাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে ডিআইজি অনেকটা আবেগে আপ্লুত হয়ে বলেন, আপনারা কেউ কি কোনোদিন পুলিশের সংস্কার চেয়েছেন। না মদ বিনিময় সভায়, না টকশোতে, না রাজনৈতিক সভায়, না কোনো সমাবেশে। শুধু আমরা পুলিশকে ব্যবহারই করেছি। পুলিশ শুধু ব্যবহৃত হয়েছে। পুলিশে কোনো সংস্কার হয়নি। আমরা তো এমন পুলিশ কখনো চাইনি। কেউ কি আমাদের কথা কখনো শুনেছে। আর এখন পুলিশকেই পুলিশের সংস্কার করতে হচ্ছে। কারণ আমরা জনগণের পাশে থাকতে চাই, জনগণকে নিয়ে কাজ করতে চাই। জনগণই পুলিশের প্রকৃত বন্ধু। পুলিশকে এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।

সমাবেশে ডিআইজি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পুলিশের কর্মদক্ষতা বাড়াতে সাধারণ জনগণের সহায়তা চেয়েছেন।

সভায় স্থানীয়রা বান্দরবানের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। রোববার দু’দিনের সফরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বান্দরবান সফরে আসেন। তিনি বান্দরবানের পুলিশের বিভিন্ন স্থাপনা ও ক্যাম্প পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page