বাংলাদেশ প্রেস ক্লাব শার্শা উপজেলা শাখা'য় পথচারীদের মাঝে উন্মুক্ত ইফতার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত
শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ প্রেস ক্লাব শার্শা উপজেলা শাখা এর আয়োজনে, উক্ত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে পথচারীদের মাঝে উন্মুক্ত ইফতার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
২৮ রমজান ( ১৮ মার্চ ২০২৬ ইং ) বুধবারে বাংলাদেশ প্রেস ক্লাব শার্শা উপজেলা শাখা এর আয়োজনে, উক্ত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে পথচারী ও আশেপাশের ব্যবসায়ীদের মাঝে প্রায় ৫০০ প্যাকেট ইফতার খাবার বিতরণ করা হয়।
এ সময় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব এর যশোর জেলা আহ্বায়ক ও শার্শা উপজেলা শাখা'র সভাপতি সাংবাদিক মোঃ আসাদুজ্জামান (আসাদ) এবং উক্ত উপজেলা শাখা'র সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ খোরশেদ আলম সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025