বাড়ছে হামের ভয়াবহতা, উদ্বেগে স্বাস্থ্যখাত।
অনলাইন ডেক্স।
বিশ্বজুড়ে আবারও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে হাম (Measles)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, টিকা গ্রহণে অনীহা ও নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতির কারণে নতুন করে ঝুঁকিতে পড়েছে লাখো শিশু। শুধু ২০২৪ সালেই বিশ্বব্যাপী প্রায় ৯৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে হামে, যাদের বেশিরভাগই ছিল পাঁচ বছরের কম বয়সী শিশু।
বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। বিভিন্ন জেলায় নতুন আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে প্রতিদিন। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো এমআর (MR) টিকা না নেওয়া এবং স্বাস্থ্য সচেতনতার অভাবের কারণেই বাড়ছে সংক্রমণ।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এই রোগ। জ্বর, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ি এর প্রধান লক্ষণ। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া, মস্তিষ্কে সংক্রমণ এমনকি মৃত্যুও হতে পারে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের পূর্ণ ডোজ টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে ৯ মাস থেকে ১৫ মাস বয়সী শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025