বিজ্ঞান জয়ী ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল! ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় কুমিল্লা জেলায় প্রথম স্থান অর্জন। 🏆🔬
নিউজ ডেক্স
বিজ্ঞানের জয়যাত্রা এবার ব্রাহ্মণপাড়ার ক্ষুদে বিজ্ঞানীদের হাত ধরে!
কুমিল্লা জেলায় অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় ১৭টি উপজেলার মধ্যে প্রকল্প উপস্থাপনায় বাজিমাত করেছে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল। মেলায় তারা জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে বিদ্যালয়ের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে।
আজ এই প্রতিভাশীবল ক্ষুদে বিজ্ঞানীদের জাঁকজমকপূর্ণ সংবর্ধনা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থিত বিচারক এবং দর্শকদের মুগ্ধ করেছে। জেলা পর্যায়ে এই সাফল্যের পর, এখন তাদের লক্ষ্য আরও বড়—পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতার জন্য তারা বর্তমানে প্রস্তুতি নিচ্ছে।
২৪টিভিবিডি (24hrstvbd.com) পরিবারের পক্ষ থেকে এই মেধাবী শিক্ষার্থীদের জানাই লাল গোলাপ শুভেচ্ছা এবং আগামীর পথচলার জন্য অনেক শুভকামনা।
এগিয়ে যাও ক্ষুদে বিজ্ঞানীরা, তোমাদের হাত ধরেই আসবে আগামীর স্মার্ট বাংলাদেশ!
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025