বিদীর্ণ বিন্যাস
আয়েশা মুন্নি
অন্যরকম ভাললাগায় কুয়াশাময় ভোর
শিশির ভেজা ঘাস কুয়াশায় ভিজে,
পায়ে পায়ে শিশির জল মেখে
শত সহস্র ক্রোশ ধোঁয়াশা অন্ধকারে
অবিরত অন্তহীন পথে ------
আত্নমগ্নতার নিজস্ব ছন্দ সফেন,
ছন্নছাড়া দুপুরের উদাসী আলাপন
বিমনা বিকেল,যখন জাহ্নবী অপরাহ্ন
নিমগ্নতার একাকী সুর ঝর্ণা সায়াহ্ন
অনড় অলস পথ একান্ত গোপন তপস্যা ----
সন্ধ্যার সাঁঝবাতি নিভুনিভু মঙ্গল দীপ
শুভ্র আলোর পথ,সুর মৃত্তিকার আইল
আলস্য স্রোতের মেঠোপথে জীবনের মসৃণ গান।
অশ্রু মেঘের করতল,নৈঃশব্দের ব্যাকরণ কিংবা বিষণ্ণ আবডাল।
মৃণ্ময়ী কণ্ঠে সাজে চাঁদ ভেজা রঙিন প্যাড
বিষণ্ণতার আবডালে কালো অক্ষরের তীক্ষ্ণ চোখ।
মৌনরাতের শুভ্র আঁখিজল,
স্পর্শের বাইরে নিরাপত্তার প্রাচীর পেরিয়ে
তৃষ্ণার্ত সোনালী তন্ময় চাঁদ -----
তপস্যার আস্থাহরণে জন সঙ্গম।
শ্বাপদ সময় শ্বাসরোধ করে
অপূর্ব অপরুপের কাছে।
জীবনের অভিধান রাঙানো
মেদহীন আবেগের ক্রোড়ে।।
বই - নীলাভ দূরত্ব
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025