বেলাব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্ৰেফতার
আবুনাঈমরিপন:
নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২ ডিসেম্বর) রাতে বেলাব সদরের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। শিবপুর মডেল থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় বেলাব থানা পুলিশের সহযোগিতায় নজরুল ইসলামকে গ্রেফতার করে শিবপুর মডেল থানার পুলিশ।
মো. নজরুল ইসলাম বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন জানান, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলায় শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় নজরুলকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025