ব্রাহ্মণপাড়ায় বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
মো. সোহেল খান চৌধুরী
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার অভিযোগে মো. নুরে আলম (৪০) নামে এক যুবককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ মার্চ) দুপুরে এ সাজা দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। সাজাপ্রাপ্ত নুরে আলম উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল গ্রামের মো. শাহজাহানের ছেলে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান জানান, নুরে আলম মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই বাড়িতে অত্যাচার করত, বাবাকে মারধর করত। তার বাবার অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা বড়ি সেবনরত অবস্থায় নুরে আলমকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (৫) ধারায় ৫ মাসে কারাদণ্ড প্রদান করা হয়। সে নিয়মিত মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার করেছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025