ব্রাহ্মণপাড়া বৃহওর চান্দলা প্রবাসী ইসলামী সমাজ কল্যান এর উদ্যাগে হিফজুল কোরান প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
সোহেল খান চৌধুরী
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার বৃহত্তর চান্দলা প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ গত শনিবার (১৩ই ডিসেম্বর) চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ মাঠে সকাল ৮ ঘটিকায় ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে
অনুষ্ঠানে চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এবং আজিজুল হক ছোটনের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ডঃ হেফজুর রহমান সাহেব, ব্রাহ্মনপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি, চান্দলা সিরাতুন্নবী ফাউন্ডেশনের সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, অধ্যক্ষ আমিরুল ইসলাম,ব্রাহ্মণপাড়া ভিশন হসপিটালের সাবেক চেয়ারম্যান মাওলানা রহমতউল্লাহ খান, মুফতি মহিউদ্দিন হেলালী, আতিকুল ইসলাম মামুন, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক সোলায়মান কবির, চান্দলা প্রবাসী ইসলামী সমাজ কল্যান পরিষদ, সদস্যসহ এলাকার আলেম-উলামা, শিক্ষক, ক্ষুদে হাফেজে, অভিভাবক ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানটি চান্দলা ইউনিয়ন ও মাধবপুর ইউনিয়নের (১০) টি মাদ্রাসার ৬৫জন ছাত্রের মধ্যে বাছাই পর্বে উত্তীর্ণ (২০) জন শিক্ষার্থী ও (১৬) টি মসজিদের(১৬) জন মুসল্লিদের
কে নিয়ে ২ টি ধাপে প্রতিযোগিতার ফাইনাল আয়োজন করা হয়, প্রতিযোগিতায় ৫ পাড়া প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ও পঞ্চম স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল প্রতিযোগীকে সান্তনা পুরস্কার দেয়া হয়।
হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মোঃ জহিরুল ইসলাম চৌধুরী, হাফেজ মুফতি কাওসার আহমেদ, হাফেজ মাওলানা মাসুম।
বৃহত্তর চান্দলা প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষে গোলাম সারোয়ার সংগঠনের বিভিন্ন সমাজসেবক কাজের তার বক্তব্য তুলে ধরেন এসময় তিনি বলেন সম্পন্ন অরাজনৈতিক আলাভজনক এবং সেবামুলক সমাজ কল্যান পরিষদ,আমাদের সংগঠন, তরুণ প্রজন্মকে কুরআনের দিকে ফেরাতে প্রতি বছর এ আয়োজন তিনি আরো বলেন , আমরা প্রবাসে থেকে যখন দেখি, আমাদের প্রতিবেশী ভাইরা ঘরে তাদের কাজ নেই খাবার নেই আলাপ আলোচনা করে একটি সংস্থা গড়ে তুলি।
তিনি বলেন, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিলো প্রবাসে থাকা আমাদের ভাইদের একটি ছাতার নিচে নিয়ে আসা। যারা কষ্টে আছে তাদের বিপদ-আপদে সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো। পাশাপাশি আমাদের কষ্ট উপার্জিত অর্থের কিছু অংশ দিয়ে এলাকার হতদারিদ্র মানুষদের পাশে দাঁড়ানো। সংগঠের প্রতিষ্ঠান পর আমরা বিভিন্ন দুর্যোগ এবং ধর্মীয় উৎসবগুলোতে আমরা তাদের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছি। সে ধারাবাহিতায় আজকের এ কোরান প্রতিযোগিতার আয়োজন আমি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
এসময় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, পরবর্তীতে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025