ব্রাহ্মপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত
মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দৈনিক যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে। গতকাল ৮ ফেব্রুয়ারী (শনিবার) রেলি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ রজত জয়ন্তী উৎসব পালিত হয়েছে। রজত জয়ন্তী উৎসব উপলক্ষে একটি রেলি ব্রাহ্মণপাড়া উপজেলা চত্বর হতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এসে শেষ হয়। এ সময় এক আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দলা কেবি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শ্রী রাখাল চন্দ্রশীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মোরশেদ আলম ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম, ব্রাহ্মণপাড়া বাজার কমিটির সভাপতি হাজী মোজাম্মেল হক দুলাল, ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সহ-সভাপতি মোঃ শাহজাহান ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আবদুল আলীম খান, অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি যথাক্রমে যুগান্তরের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, বিল্লাল হোসেন, মোঃ ইউনুছ মিয়া, দৈনিক যুগান্তরের সার্কুলেশন নির্বাহী ও ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান, অর্থ বিষয়ক সম্পাদক কাজল সরকার, দপ্তর সম্পাদক শরিফ খান আকাশ, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম রাজু, সাংবাদিক মোশারফ হোসেন নিলয়, সালেহ আহাম্মদ সেন্টু প্রমূখ। এ সময় যুগান্তরের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন যুগান্তরের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025