বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Headline
রুপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা দেশে ফিরল ব্রাহ্মণপাড়ার শাহ আলমের মরদেহ, কফিন ঘিরে স্বজনদের আহাজারি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। “নিষ্ঠা আর দায়িত্ববোধই একটি প্রতিষ্ঠানের প্রাণ” [আমিনুল ইসলাম সুজন] রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নরসিংদীর শিবপুরে র‍্যাব-১১ এর অভিযানে ‘শুটার সানি’ গ্রেপ্তার চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মজুদ করে রাখা ৪০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন। বাগমারায় শান্তির সুবাতাস ছড়িয়ে দিয়েই বিদায় নিচ্ছেন ইউএনও মাহবুবুল ইসলাম চট্টগ্রাম পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে ১০,৫০০ (দশ হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৩২,০০০/- (ত্রিশ হাজার) টাকা উদ্ধার সহ ঘটনার সহিত জড়িত একই পরিবারের ০৬ জন মাদক কারবারী গ্রেফতার
Headline
Wellcome to our website...
ভালুকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের দুঃসাহসী মশাল মিছিল, পুলিশের মামলা
/ ২১৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:০৩ অপরাহ্ন

ভালুকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের দুঃসাহসী মশাল মিছিল, পুলিশের মামলা

মোহাম্মদ সজল ইসলাম
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রকাশ্যেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ব্যানারে মশাল মিছিল করে চরম দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে একদল নেতাকর্মী। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে দিয়ে মহাসড়ক অবরোধ ও উসকানিমূলক স্লোগানের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ১৩ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১০টার দিকে ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের বিএসবি মিলসংলগ্ন এলাকায়—ভালুকা ও ত্রিশাল উপজেলার সংযোগস্থলে—নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের ব্যানারে একদল নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে মশাল মিছিল বের করে।

মিছিল চলাকালে তারা রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক স্লোগান দিয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” এবং “অবৈধ তফসিল মানি না, মানবো না”—এ ধরনের স্লোগানে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এতে করে গুরুত্বপূর্ণ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মশাল হাতে সড়কের মাঝখানে অবস্থান নেওয়ায় সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ সৃষ্ট এ পরিস্থিতিতে অনেক যানবাহন মাঝপথে আটকে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে এগোলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দিকবিদিক ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়, যা তাদের বেআইনি কর্মকাণ্ডেরই প্রমাণ বলে মনে করছেন স্থানীয়রা।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল, রাষ্ট্রীয় আদেশ অমান্য, জনশৃঙ্খলা বিঘ্ন এবং মহাসড়কে যান চলাচল বন্ধ করার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দ্রুত গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এমন প্রকাশ্য তৎপরতা প্রশাসনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড আরও বাড়তে পারে।

পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page