ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা
মোঃ আলমগীর হোসাইন
দেশজুড়ে অনলাইন সংবাদমাধ্যমের জনপ্রিয়তাকে পুঁজি করে এক শ্রেণির প্রতারক চক্র ভুয়া ও অনুমোদনহীন অনলাইন পোর্টাল খুলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন আকর্ষণীয় নাম ব্যবহার করে তারা নিজেদের সাংবাদিক বা গণমাধ্যমকর্মী পরিচয় দিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে।
১.বাংলাদেশ ক্রাইম ২৪
২.দুর্নীতির তল্লাশি টিম
৩.দৈনিক দেশ প্রতিদিন
নামের কিছু অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানের অনেকেরই বৈধ নিবন্ধন, সরকারি অনুমোদন কিংবা স্বীকৃত সংবাদমাধ্যম হিসেবে কোনো গ্রহণযোগ্যতা নেই। অথচ তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, কিছু ব্যক্তি অনলাইন নিউজ পোর্টালের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিশেষ করে ফেসবুকভিত্তিক কিছু তথাকথিত অনলাইন প্ল্যাটফর্ম নিজেদের বড় সংবাদমাধ্যম দাবি করে মানুষকে বিভ্রান্ত করছে।
সচেতন মহল বলছে, বর্তমানে অনলাইনে সংবাদপত্র বা টিভি চ্যানেলের নাম ব্যবহার করলেই কেউ বৈধ সাংবাদিক হয়ে যায় না। একটি গণমাধ্যম পরিচালনার জন্য সরকারি নিবন্ধন, তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন এবং সাংবাদিকতার নৈতিকতা মেনে চলা অত্যন্ত জরুরি।
তারা আরও বলেন, এ ধরনের ভুয়া ও অনিবন্ধিত অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025