মণিরামপুরে বিএনপির পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাব্বির হাসান স্টাফ রিপোর্টার(যশোর):
যশোরের মণিরামপুর দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগ ১৮ জানুয়ারী বিকালে দূর্বাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন বাজারে মনিরামপুর উপজেলা বি এন পির আহবায়ক আলহাজ্ব এ্যাডঃ শহিদ মোঃ ইকবাল হোসেনের অনুসারীরা মোটরসাইকেল সোডাউন ও পথসভা করেন। এসময় দুই শতাধিক মোটরসাইকেলে শত শত কর্মি সর্মথক এই পথসভায় অংশ গ্রহণ করেন।
পথসভাটি গোপালপুর বাজার থেকে খাটুয়াডাঙ্গা, কাজিয়াড়া,শ্যামনগর, দূর্বাডাঙ্গা বাজার, নওয়শের মোড়,বাজিতপুর বাজার হয়ে কোনাকোলা বাজারে বিএনপি দলিয় অফিসে আসেন। এখানে সংক্ষিপ্ত বক্তব্যদেন বিএনপির সিনিয়র নেতা মোঃ হারুন অর রশীদ, মোঃ মহাতাফ হোসেন, মোঃ আব্দুল মান্নান, মোঃ ফারুক হোসেন, মোঃ হাবিবুর রহমান (মিলন), মোঃ এনামুল হক, মোঃ তাসাব্বুর রহমান, মোঃইকবাল হোসেন,মোঃ জয়নুল আবেদীন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। এসময় বক্তব্যে নেতারা বলেন আজকের এই পথসভা প্রমাণ করে দেয় এ্যাডঃ শহীদ মোঃ ইকবাল হোসেনকে কতটা ভালোবাসেন মণিরামপুরের মানুষ, আপনাদের শত স্ফূর্তভাবে আজকের এই পথসভায় অংশগ্রহণ তারই প্রমাণ।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চান্দিনা রোড,নিউ-মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা।
All rights reserved © 2025