শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ আটক-১ জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১২ ই মার্চ বোয়ালখালী উপজেলায় ১টি ফিলিং স্টেশন এবং খোলা তেল বিক্রি করে এমন কয়েকটি দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ সরাইল সাংবাদিকদের সাথে জামায়াতের ইফতার মাহফিল ও মতবিনিময় মাঝখানে বিদ্যুতের খুঁটি, ঝুঁকির মধ্যেই চলছে কুমিল্লা–মীরপুর সড়কের সংস্কার কাজ মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায়া যুবদল নেতার মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
Headline
Wellcome to our website...
মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নি পূজা শুরু
/ ১০৮ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ন

মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নি পূজা শুরু

মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা

মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যায়নি পূজা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে মাগুরার হিন্দু সম্প্রদায়ের আরও একটি ধর্মীয় উৎসব কাত্যায়নি পূজা।সোমবার বিজয় দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে মাগুরার ঐতিহ্যবাহী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাত্যানি পূজার উৎসব।জানা গেছে,শারদীয় দুর্গাপূজার পরে প্রতি বছরের ন্যায় এবারও মাগুরা জেলার বিভিন্ন পূজা মন্ডপে এ পূজার আয়োজন করেন,আয়োজক কমিটির লোকেরা।দুর্গা প্রতিমার রূপে ভাস্কর দিয়ে তৈরি করা হয় কাত্যায়নি মূর্তি।এ উপলক্ষে শত বছরের এই উৎসবকে ঘিরে পূজা শুরু থেকে শেষ পর্যন্ত জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।প্রতিবছর উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কাত্যায়নি পূজা পালন করেন,এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকেরা।শারদীয় দুর্গা উৎসব বাঙালির হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হলেও কাত্যায়নি এক্ষেত্রে মাগুরায় ব্যতিক্রম একটি উৎসব।এ জেলায় কাত্যায়নি পূজাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করছেন আয়োজক হিন্দু সম্প্রদায়।এই পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি মাস ব্যাপী চলবে গ্রামীণ মেলা।সন্ধ্যা থেকে প্রতিমা দর্শন,লাইটিং,আলোকসজ্জা দেখতে নারী পুরুষ দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু হয় চলে গভীর রাত পর্যন্ত।ডেকোরেশন দর্শনার্থীদের মুগ্ধ করছে।এবছর কাপড় ও শোলার কাগজ পাশাপাশি আধুনিক প্রযুক্তি কাজে লাগানো হয়েছে যা দর্শনার্থীদের মন কেড়ে নিচ্ছে। বেশিরভাগ গেটে দেব-দেবীর ছবি যুক্ত করা হয়েছে।
এছাড়া বিভিন্ন মন্ডপে ঈশ্বরের মাহাত্ম্য প্রচার করা হচ্ছে সুস্থ সুন্দর ভাবে পূজাকে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকবৃন্দ নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
মাগুরা কাত্যায়নি পূজার আনন্দ উপভোগ করতে পার্শ্ববর্তী জেলা নড়াইল,ঝিনাইদহ,কুষ্টিয়া,ফরিদপুর, রাজবাড়ী,চুয়াডাঙ্গাাহ বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা প্রতিদিন ভিড় করছন।দেশের বাইরে ভারতসহ অন্য দেশের মানুষ এই উৎসবে আসেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page